বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মামলা প্রত্যাহারের আহ্বান নাকচ করলেন জাবি উপাচার্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৪৯৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে মামলা প্রত্যাহারের আহ্বান নাকচ করেছেন উপাচার্য।রোববার দুপুর একটা দিকে শিক্ষকদের একটি অংশ দর্শন বিভাগের শিক্ষক রাইহান রাইনের নেতৃত্বে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা ৫ দফা দাবি তুলে ধরেন। তিনি গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন, আন্দোলনে হামলাকারীদের বিচার, হল বন্ধের নির্দেশ বাতিল ও প্রক্টরের জবাবদিহির দাবি জানান।

তবে বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সেসব প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিবৃত্ত করতে আপ্রাণ চেষ্টা করেছিলাম। দাবি পূরণের আশ্বাস দিয়ে স্বাক্ষরও করে দিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেনি। ৫ ঘণ্টা পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে। আমার আর কিছুই করার ছিল না। এরপর তারা আমার বাসভবন ভাঙচুর করে।’মামলার বিষয়ে তিনি বলেন, ‘মামলা প্রত্যাহার করা সম্ভব নয়।

‘নিহত দুই ছাত্রের জানাজা ক্যাম্পাসে কেন পড়তে দেওয়া হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দিন বেশ গরম ছিল। নিহত মেহেদি হাসানের পরিবারই লাশ দ্রুত নিয়ে যেতে চেয়েছে।হল বন্ধের মধ্যে সন্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্স চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনো ভাবিনি। ভেবে দেখব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর তপন কুমার সাহা, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক বশির আহমেদসহ আরো অনেকে।গেলত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারসহ কয়েকটি দাবিতে শনিবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে পুলিশি হামলার প্রতিবাদ জানায়। একপর্যায়ে ভাঙচুরও করে। পরে গভীর রাতে পুলিশ ১২ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে আটক করে মামলা দেয়। রোববার সকালে তাদের আদালতে হাজির করলে জামিন মঞ্জুর করেন আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451