বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৪৭২ বার পড়া হয়েছে

 

বাংলার প্রতিদিন ডটকম ঃ

প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথম দিন ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে রবিবার সন্ধ্যায় খালেদা জিয়া তাদের সম্মানে এ ইফতার আয়োজন করেন। তেজগাঁও রহমত আলম মিশন মাদ্রাসা, শান্তিনগর মাদ্রাসা মসজিদ এতিমখানা ও ফকিরাপুল মাদ্রাসা মসজিদ এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থী এই ইফতারে অংশ নেন।

খালেদা জিয়া ইফতারের আগে আমন্ত্রিত ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ ইফতারে আরও অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান,  আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক বাদরুজ্জামান খসরু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, জাতীয়তাবাদী ওলামা দল সভাপতি মাওলানা হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী, সোবহানবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ মসজিদ মিশনের সাধারণ সম্পাদক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মীরের সরাই (চট্টগ্রাম) পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুল মোমেন নাছেরী, মাদ্রাসা-ই-নূরীয়ার মোহাদ্দিস (কামরাঙ্গিচর) মাওলানা মুজিবর রহমান হামিদী, যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু সাজা প্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাইদী। প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451