রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পবিত্র রমজান উপলক্ষে খালেদা জিয়ার টুইট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৪৮৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বার্তা (টুইট) দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গতকাল শুক্রবার রাত ১১টা ৩৩ মিনিটে ওই বার্তা দেন খালেদা জিয়া।

টুইটে খালেদা জিয়া বলেন, ‘রহমতের সওগাত নিয়ে সমাগত পবিত্র রমজানের প্রারম্ভে আসুন আমরা মোনাজাত করি অশুভের ওপর হক, ইনসাফ, সুবিচার ও ন্যায়পরায়ণতা বিজয়ী হোক।’

বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার থেকে পবিত্র রমজান পালনের ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

চাঁদ দেখা কমিটির ওই সিদ্ধান্তের পর রাতে টুইট করেন খালেদা জিয়া। এরপর আজ শনিবার বাণী দেন তিনি। এতে তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।

বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারা দিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।’

‘হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451