বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী বেগমগঞ্জে অস্ত্র ও গুলি’সহ যুবক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর

ইউনিয়নে অভিযান চালিয়ে আব্দুল্যাহ আল নোমান (২২) নামের এক যুবককে আটক করেছে

পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উপজেলার

দিনেশগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল্যাহ আল নোমান উপজেলার

গোপালপুর ইউনিয়নের কোটরামহাব্বতপুর গ্রামের শাহ আলমের ছেলে। পুলিশ জানায়,

গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানর উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে

দিনেশগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় নোমানের গতিবিধি সন্দেহজনক হলে তার

শরীরের তল্লাশী চালায় পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি পাওয়া

যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত

করে বলেন, আটককৃত নোমানের বিরুদ্ধে পূর্বে কোন মামলা নেই। এই ঘটনায় এসআই

জাহাঙ্গীর বাদী হয়ে নোমানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451