বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৪৯ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিলকারীদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ; দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।শুক্রবার বেলা ১১টায় ছাত্র-জনতার ব্যানারে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে।

মিছিলটি শিক্ষাভবনের কাছে গেলে পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। এক পর্যায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।এতে বেশ কয়েকজন আহত হন।এসময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ কয়েকজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানো হয়। রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে  ভাস্কর্যটি কয়েক মাস আগে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়।এরপর থেকেই হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দল ভাস্কর্যটি সরানোর জন্য নানা আন্দোলন করে আসছিল। একই সঙ্গে সরকারের ওপরও চাপ তৈরি করে তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451