সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি, তখন নজরুল আমাদের প্রেরণা দেয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, ‘বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি, তখন নজরুল আমাদের প্রেরণা দেয়। আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির কথা চিন্তা করি, তখন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক।’

আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।

বিএনপি নেতা বলেন, ‘আমরা যখন মিছিল করি, লড়াই করি, যখন প্রতিবাদ করি, তখন কাজী নজরুলকে স্মরণ করি। আমরা যখন অধিকারহারা, সেই অধিকার পুনরুদ্ধারের জন্য নজরুলকে স্মরণ করি। সংকট ও দুঃসময়ের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসার চিন্তা করি, তখনো নজরুল আমাদের প্রেরণার জায়গা। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণার জায়গা।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451