শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহাখালী আইসিডিডিআরবিতে ঘণ্টায় ২৫ রোগী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৫১৫ বার পড়া হয়েছে

কয়েক দিন ধরেই প্রচণ্ড দাবদাহে পুড়ছে পুরো দেশ। এর ওপর প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু-বৃদ্ধসহ বহু মানুষ। প্রতিদিনই এই অসুস্থতার হার বাড়ছে। এর বেশির ভাগই ডায়রিয়ায় আক্রান্ত। তাদের মধ্যে আবার কারো কারো অবস্থা কলেরার পর্যায়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে মঙ্গলবার পর্যন্ত ২০ জেলা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির তথ্য এসেছে। ডায়রিয়া নিয়ন্ত্রণে ওই সব জেলায় এ পর্যন্ত এক হাজার ৭৪২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে, গত এক সপ্তাহে ২০ জেলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৭৬৪ জন। এর মধ্যে গত সোমবার আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয় ৯৫৮ জন। রবিবার ওই সংখ্যা ছিল ৭৯৬ জন এবং শনিবার ৭২২ জন।

আজ রাজধানীর মহাখালীতে কলেরা হাসপাতাল হিসেবে পরিচিত আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র-বাংলাদেশে (আইসিডিডিআরবি) গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে টাঙানো রয়েছে রোগীর সংখ্যাগত হিসাবচিত্র। তাতে দেখা গেছে, প্রতি ঘণ্টায় গড়ে ২০-২৫ জন করে রোগী আসছে ডায়রিয়া চিকিৎসার এই বিশেষায়িত হাসপাতালে।

দেখা গেল, জরুরি বিভাগে যাওয়া মাত্র একেকজন রোগীকে দ্রুত নিয়ে শুইয়ে দেওয়া হচ্ছে একেকটি শয্যায় (বেড)। কেউ বমির পাশাপাশি ছটফট করছে, কেউ বা নিস্তেজ। আর রোগী শয্যায় নেওয়ার সঙ্গে সঙ্গেই নার্স স্যালাইন পুশ করে দিচ্ছেন। ছুটে আসনে চিকিৎসক। আগে থেকেই প্রতিটি শয্যার সঙ্গে থাকা স্ট্যান্ডে ঝুলিয়ে রাখা হয় চারটি করে স্যালাইন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451