শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ম্যানচেস্টার হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৫০৭ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের ম্যানচেস্টারের কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় অর্ধশতাধিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) নাগাদ চলছিল মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট। সে সময় আচমকাই ভয়াবহ দু’টি বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল। নিমেষে ছন্নছাড়া হয়ে যায় সবকিছু।

কনসার্টে উপস্থিত ছিলেন বহু কিশোর-কিশোরী। ঘটনার পর তাদের বাবা-মায়েরা সন্তানদের পাগলের মতো খুঁজছেন। কেউ আবার তাদের প্রিয়জনের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে বলেছেন, কেউ যদি তাদের সন্তানকে কনসার্ট এলাকায় বিস্ফোরণের পর দেখে থাকে তাহলে যেনো অবিলম্বে তাদের সঙ্গে যোগাযোগ করেন। আর এই আর্তনাদ, হাহাকারের মাঝেই আইএস জঙ্গি সংগঠনের সমর্থকরা বিস্ফোরণের সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে বার্তা পোস্ট করেছে

আইএস পরিচালিত একটি টুইটার অ্যাকাউন্টে জঙ্গি গোষ্ঠীর আদর্শে অনুপ্রাণিত বহু সমর্থকরা এই ধরনের হামলা পশ্চিমী দেশগুলোতে যাতে আরো বেশি করে হয় সেই দাবি তুলেছে। তারা হ্যাসট্যাগ ম্যানচেস্টার দিয়ে লিখেছেন ব্রিটিশ বায়ুসেনারা যেভাবে মসুল, রাকার ওপর হামলা চালায়, সেখানে যেভাবে আক্রান্ত হয় ছোট ছোট শিশুরা, এবার সেটাই ফিরে এসেছে ম্যানচেস্টারে। ওই টুইটার হ্যান্ডেলেই আব্দুল হক নামের এক সমর্থক বলেছে যেভাবে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন শহর ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে মার্কিন বায়ুসেনারা, এটা কার্যত তারই পাল্টা জবাব।এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের সময়ে কেঁপে ওঠে, কনসার্টের গোটা ভবনটি। প্রচণ্ড শব্দের তীব্রতা থেকে অনুমান করা যায়, যে এটি হামলা বা বিস্ফোরণ। বিভৎসভাবে ভেঙে চুরমার হতে থাকে ভবনটির কাঁচ। সঙ্গে জ্বলে ওঠে আগুন।এদিকে ম্যানচেস্টারের নবনির্বাচিত মেয়র অ্যন্ডি বার্নহ্যাম এটিকে অমঙ্গল কাজ উল্লেখ করে বলেছেন, আমরা শোকার্ত। শোককে শক্তি হিসেবে রূপান্তর করতে চাই।এদিকে কনসার্টে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। এ বোমা হামলা এমন সময় হলো, যখন দেশটিতে নির্বাচনী প্রচারণা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451