বেনাপোল প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার রামনগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে
বলে অভিযোগ করা হচ্ছে। শিশুটিকে আজ সোমবার রাতে জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।
শিশুটির বাবা জানান, পেশায় ইজিবাইক চালক হওয়ায় তিনি
বেশিরভাগ সময় বাসার বাইরে থাকেন। তার শিশু মেয়েকে নিয়ে স্ত্রী
বাসায় থাকেন। সোমবার বিকেলে প্রতিবেশী মৃত আলী হোসেনের
ছেলে জিহাদ শিশুটিকে খাবার দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে
ধর্ষণ করে। মেয়েকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার মা। পরে
জিহাদের ঘর থেকে বিবস্ত্র ও সামান্য রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমি বাড়িতে যাই এবং সন্ধের দিকে
মেয়েটিকে হাসপাতালে ভর্তি করি।’
মেয়েটির মা বলেন, ‘মেয়ের গোপনাঙ্গে রক্ত দেখতে পেয়ে আমি ধর্ষণের
বিষয়টি নিশ্চিত হয়েছি। তাছাড়া জিহাদ যা করেছে, মেয়ে আমাকে
সবকিছু খুলে বলেছে।’
এদিকে গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার তহামিনা ইয়াসমিন
জানান, মেয়েটিকে হাসপাতালে ভর্তির পর কিছু নমুনা সংগ্রহ করে
পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা
সম্ভব হবে।
কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা জানান, শিশু ধর্ষণের
ঘটনাটি তিনি শুনেছেন। জড়িতকে আটকের জন্য নির্দেশ দেওয়া
হয়েছে।