সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বনানীর ধর্ষণ মামলায় ৭ দিনের রিমান্ডে নাঈম আশরাফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ১৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার বনানী দ্য রেইনট্রি হোটেলে দুই ছাত্রী আটকে রেখে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ‘নাঈম আশরাফ’ ওরফে আব্দুল হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্ত সংশ্লিষ্ট সংস্থা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার দুপুরে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সংস্থার পরিদর্শক ইসমত আরা অ্যানি আসামীর ১০ দিনের রিমান্ডের আবেদন জানান আদালতে।

ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামানের আদালতে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড প্রদান করেন। বুধবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের একটি বাড়ি থেকে নাঈম আশরাফকে পুলিশ গ্রেফতার করে। বনানীতে দায়ের করা ধর্ষণ মামলায় নাঈম দুই নম্বর আসামী।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ধর্ষণের কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানী কে ব্লকের ২৭ নম্বর রোডে অবস্থিত দ্য রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ মে এক অভিযোগকারী বনানী থানায় পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, আপন জুলেয়ার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ, ইমেকার্স বাংলাদেশ লিমিটেড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার ‘নাঈম আশরাফ’ ওরফে আব্দুল হালিম, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। সব আসামীরা ইতোমধ্যে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451