এইচ.এম আয়াত উল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী: বর্ণাঢ্য আয়োজনের
মধ্য দিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা সম্মেলন ২০১৭
অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বেগমগঞ্জ চৌরাস্তায় আবদুল মালেক
উকিল মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয সংগীত পরিবেশন,
বেলুন ও কবুতর উঠিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)
আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। সম্মেলন ২০১৭ উদযাপন কমিটির
আহবায়ক ডা. এম এ নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সভাপতি
অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, প্রধান বক্তা স্বাচিপের কেন্দ্রীয়
মহাসচিব ডা. এম এ আজিজ, সহসভাপতি অধ্যাপক ডা. মহসিন উজ্ধসঢ়;
জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান প্রমুখ।
বিকেল ৪টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলা স্বাচিপের
নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. ফজলে এলাহী খানকে সভাপতি ও
ডা. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট জেলা
কমিটি ঘোষণা করা হয়।