এইচ.এম আয়াত উল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী: গ্রাম পুলিশ কর্মচারী
ইউনিয়নের পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে জেলার
৯১টি ইউনিয়নের গ্রাম পুলিশরা। রোববার দুপুরে সুধারাম থানার প্রধান ফটকে
সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান
প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে সমবেত হয়। এসময় প্রেসক্লাবের সামনের
সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে গ্রাম পুলিশের নেতৃবৃন্দ
নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। দাবি
সমূহ হলো, ১. গ্রাম পুলিশদের চতুর্থশ্রেণীর কর্মচারীর ন্যায় সমস্কেল প্রদান। ২.
অবসর ভাতা প্রদান করতে হবে। ৩. ঢাকার আশে-পাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ সেন্টার
স্থাপন করতে হবে। ৪. গ্রাম পুলিশদের ছেলেমেয়েদের বিভিন্ন সরকারী চাকুরীতে ১০%
অগ্রাধিকার প্রদান করতে হবে। ৫. ঝূঁকি খাতা, রেশনিং ব্যবস্থা প্রদান করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি মো.
আবু তাহের, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ, সদস্য মো. আলা
উদ্দিন, আতিকুল ইসলাম মানিক, সূবর্নচর উপজেলার মো. ইউছুপ গণি, কবিরহাট
উপজেলার মো. রফিক উল্যাহ, হাতিয়া উপজেলার আলি আকবর দুলাল, সেনবাগ উপজেলার
নুরনবী, চাটখিল উপজেলার মফিজ উল্যাহ, সোনাইমুড়ি উপজেলার জহির উদ্দিন, সদর
উপজেলার মো. আবদুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।