বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরাক্কেল রনির বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৩২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

জনপ্রিয় কমেডি শো মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির (৩০) বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে মামলা করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এ মামলাটি করেছেন।

মঙ্গলবার বিকেলে সবুজ সিংড়া থানায় একটি লিখিত আবেদন করলে বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করেছে সিংড়া থানা পুলিশ।আবু হেনা রনি সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের ছেলে।

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, আবু হেনা রনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সাগরজলে পা ভেজানো নিয়ে ব্যঙ্গ করে তার ফেসবুক পেজে একটি ছবিসহ ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’ স্ট্যাটাস দেন।

এর কিছুক্ষণ পর রনি স্ট্যাটাসটি ডিলেট করে দেন। কিন্তু স্ট্যাটাসের স্ক্রিনশট মিডিয়া পাড়ায় ভাইরাল হওয়ায় বিপাকে পরে রনি।

যুবলীগ নেতা সবুজ  জানান, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারও ব্যক্তিগত জীবন আছে।

তাকে নিয়ে কেউ যদি আপত্তিকর মন্তব্য করে তবে সেটা মেনে নেয়া হবে না। তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমাদের দাবি।এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলাটি বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451