বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে এক কলাগাছে ৭০ মোচা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৪০০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জের চাঁচড়া গ্রামে কলাগাছের একটি কাঁদি থেকে

৭০টি কলার মোচা বের হয়েছে। এসব মোচা থেকে কলার বদলে পাশ থেকে

আরো মোচা বের হচ্ছে। এ ঘটনায় মানুষের মাঝে কৌতুহল দেখা দিয়েছে।

এলাকার শত শত উৎসুক মানুষ গাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন। এখনো

আরো ছোট ছোট মোচা বের হবার অপেক্ষায় রয়েছে।

কলাগাছের মালিক চাঁচড়া গ্রামের আবেদ আলীর ছেলে ছমির আলী বিশ্বাস

জানান, গত ১ বছর আগে তিনি বাড়ির পাশের বাগানে একটি বীচি কলার

(স্থানীয় ভাষায় দয়াকলা) চারা লাগান। গত চারদিন আগে ওই কলাগাছে প্রথমে

একটি বড় মোচা বের হয়। এরপর মোচা থেকে কলার পরিবর্তে পাশ থেকে

একের পর এক মোচা বের হচ্ছে। গত ৪ দিনে এক কাঁদিতে প্রায় ৭০টি

মোচা বের হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে শত শত উৎসুক মানুষ

কলাগাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, এটি

মূলত জেনেটিক অ্যাবনরমালিটি বা বংশগত সমস্যার কারণে এমনটি হতে

পারে। তবে এটি খুব রেয়ার। লাখে হয়তো একটি কলাগাছে এমন হয়। তিনি

জানান, এটি কোনো অলৌকিক ঘটনা নয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451