এইচ.এম আয়াতউল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর
উপজেলায় স্ত্রী বিবি শরিফা খাতুন স্বামী শহিদ উল্যা (৩৫) কে জবাই করে
হত্যা করেছে। রোববার ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের এ হত্যাকান্ডের
ঘটনা ঘটে। নিহত শহিদ উল্যা ওই ইউনিয়নের দক্ষিন চরবা¹া গ্রামের শাহ
আলম এর ছেলে। এঘটনায় শ্যালক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, স্ত্রী শরিফা খাতুনের সাথে তার স্বামী শহিদ উল্যার
পারিবারিক কলহ চলে আসছিল। এ পারিবারিক কলহ বিবাদ মীমাংশার জন্য
শনিবার সন্ধ্যায় স্থানীয় শালিশদারদের মাধ্যমে বেঠক বসে। পরে শালিশদাররা
বিবি শরিফা খাতুনকে বকাঝকা করে স্বামী শহিদ উল্যার সঙ্গে সমঝোতা
করে দেন। স্ত্রী শরিফা খাতুন ও তার ভাই নুরুল ইসলাম শহিদের বাড়িতে রাত্রী
যাপন করে।রোববার ভোরে স্ত্রী শরিফা খাতুন ও শ্যালক নুরুল ইসলাম ঘুমন্ত
অবস্থায় শহিদকে গলায় জবাই করে হত্যা করে।পরে পালিয়ে যাওয়ার সময়
স্থানীয়রা টের পেয়ে শ্যালক নুরুল ইসলাম ও স্ত্রী শরিফাকে আটক করে ঘরে
আটকে রাখে। শরিফা সবার অজ্ঞাতে বিষ পান করে আতœহত্যার চেষ্টা করে।
চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন স্ত্রীর হাতে স্বামী হত্যার বিষয়টি
নিশ্চিত করেছেন।