মিরসরাই প্রতিনিধি:
নানার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন ৫ বছর বয়সের শিশু
শিক্ষার্থী আবদুল্ল্যাহ আল মারুফ তৌসিফ (৫)। সে মিঠাছরা এ.টি
একাডেমীর কেজি শিশু শ্রেণীর ছাত্র। রবিবার (৭ মে) দুপুরে উপজেলার ৬
নম্বর ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল এলাকায় তার নানার বাড়ি ইউসুফ
মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। তৌসিফ বারইয়ারহাট পৌরসভার
মেহেদীনগর এলাকার আলা উদ্দিনের পুত্র।
মিঠাছরা এ.টি একাডেমীর শিক্ষক জামাল উদ্দিন বলেন, কয়েকদিন
আগে তৌসিফ নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। রবিবার সকাল ১১
টার সময় সে খেলার চলে সবার আড়ালে চলে যায়। এসময় বাড়ির লোকজন
তাকে অনেক স্থানে খোঁজাখুজি করলেও তার সন্ধান পায়নি। পরবর্তীতে
দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় লোকজন।
পরে তৌসিফকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রবিবার
বিকেলে তাদের বাড়িতে তার নামাযের জানাযা শেষে তাকে পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়। তৌসিফ তার পরিবারের সাথে মিরসরাই সদর
ইউনিয়নের মিঠাছরা বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করতো।