বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলগাজীতে ছেলের হাতে বাবা খুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি :
ফুলগাজী উপজেলার জিএমহাটে বখাটে ছেলের চুরিকাঘাতে খুন হয়েছে বাবা মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক (৭০)। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক স্থানীয় দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম। জিএমহাট ইউপি চেয়ারম্যান মুজিবুল হক জানান শুক্রবার রাত ৯টার দিকে মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পর পারিবারিক বিষয় নিয়ে আব্দুল মালেকের সাথে তার বখাটে ছেলে আব্দুল হালিম(১৯) এর ঝগড়া হয়। রাত ১০ টার দিকে বাড়ির সামনে বসা অবস্থায় পিতাকে উপর্যুপরি চুরিকাঘাত করে হালিম পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে সে মারা যায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451