বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের বিউটি পার্লার উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক-হেলাল শেখঃ

ঢাকার সাভারের আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের সদস্যদের বিউটি পার্লার উদ্বোধন করেছেন ঢাকা

জেলার সাবেক পুলিশ সুপার, বর্তমান অতিরিক্ত ডিআইজি জনাব হাবিবুর রহমান হাবিব। অবহেলিত

পিছিয়ে থাকা হিজড়াদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন এই পুলিশ কর্মকর্তা।

শনিবার ৬ মে সকালে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি

জনাব হাবিবুর রহমান হাবিব, তিনি প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উত্তরণ ফাউন্ডেশনের

অঙ্গ প্রতিষ্ঠান উত্তরণ বিউটি পার্লার উদ্বোধন করেন। পুলিশের এই কর্মকর্তা তার বক্তব্যে বলেন,

সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। তাদের নানা ভাবে

কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে বেঁদে ও হিজড়া সম্প্রদায়ের মানুষ হয়েও মানুষের অধিকার

থেকে বঞ্চিত, ফলে সঠিক দিক নির্দেশনা না পাওয়া ও বেঁচে থাকার তাগিদে বিভিন্ন অপরাধমূলক

কর্মকান্ডে জড়িয়ে পড়ে তারা। এজন্য তাদেরকে অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে এনে তাদেরকে

আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনেন স্বাভাবিক কর্মসংস্থানের সম্পৃক্ত করা জরুরী। তারই

ধারাবাহিকতায় উত্তরণ ফাউন্ডেশন বিশেষ করে বেঁদেপল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সিলাই, বুটিক,

কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউজ ও বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থান মূলক প্রতিষ্ঠান

গড়ে তোলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আশুলিয়া থানার

(ও সি ) জনাব মহসিনুল কাদির ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। সেই সাথে

আরও উপস্থিত ছিলেন, বেঁদে ও হিজড়া সম্প্রদায়ের শত শত সদস্যগণ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451