লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে
২০১৬-২০১৭ অর্থ বছরে ১ কোটি ৮৭ হাজার ২শত ৫৬ টাকার উন্মক্ত
বাজেট শুক্রবার বিকেলে ইউপি হলরুমে ঘোষণা করেন চেয়ারম্যান
আবুল হোসেন মিঠু।
বাজেটের আয় ব্যায় সমান দেখিয়ে উন্মক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য
রাখেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু,ইউপি সচিব
আব্দুর রহমান,রাজনীতিবিদ মোস্তফা জামাল মুকুল, কামরুল
দেওয়ান,মোতাহের হোসেন তফাদার,শিক্ষক শাহলাম শুভ্র,ব্যবসায়ী
মনির হোসেন,ইউপি সদস্য আলী আশ্রাফ,নিনাদ হোসেন,সহেল
হাওলাদার, তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা ইউনুছ মিয়া,সাংবাদিক
জাকির পাটোয়ারী প্রমূখ।