বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বাঁধার মুখে বিএসএফ :মাটি কাটা বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

ইমরান খান, সাতক্ষীরা : সাতক্ষীরার চারাবাড়ি সীমান্তের সোনাই নদী থেকে বিজিবির বাঁধার মুখে বিএসএফ মাটি কাটা বন্ধ করে দিয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরমান হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন। এর পর সোনাই নদীর তীরে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবির আহবানে দু’দেশের কোম্পানি কমন্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমন্ডার আহম্মদ আলী জানান, সীমান্ত আইন লংঘন করে সোনাই নদীর ভিতর থেকে বিএসএফ মাটি কাটার কাজ করছিল। এ সময় বিজিবি সদস্যরা বিএসএফকে মাটি কাটতে নিষেধ করেন। বিএসএফ তাদের বাধা অতিক্রম করে উত্তেজিত হয়ে মাটি কাটার চেষ্টা করেন। এরপর বিজিবি জোর প্রতিবাদ জানালে বিএসএফ মাটি কাটার কাজ বন্ধ করে দেন । পরে শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে তলুই গাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমন্ডার পর্যায়ে এক পতাকা বৈঠাক শুরু হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমন্ডার আহম্মদ আলীসহ বিজিবির ৭ সদস্য। অপরদিকে, ভারতীয় বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন, তারালি ক্যাম্পের কোম্পানি কমন্ডার মনোজ সেনসহ ৮ বিএসএফ সদস্য। পতাকা বৈঠকে বিএসএফ আর সোনাই নদী থেকে মাটি কাটবেন না বলে বিজিবিকে আশ্বস্ত করেন। সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠ ও শান্তি পূর্ণ পরিবেশে দু দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ সোনাই নদী থেকে আর কোন মাটি কাটবেন না বলে বিজিবিকে জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451