বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শতভাগ পাস কমে অর্ধেক, শূন্য পাস স্কুল এবার দ্বিগুণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হার গত বছরের চেয়ে কম হয়েছে। একই সঙ্গে কমে গেছে শত পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে এবার।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন।

এবারের ফলে দেখা যায়, ১০ শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৮০ দশমিক ৩৫। গত বছর এ পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ ভাগ। এবার ৭ দশমিক ৯৪ ভাগ কম শিক্ষার্থী পাস করেছে। পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আসেন ফলের বিস্তারিত তুলে ধরার জন্য।

ফল বিশ্লেষণে দেখা যায়, এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ২৬৬টি। অথচ গত বছর চার হাজার ৭৩৪টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এবার সেই সংখ্যা কমেছে দুই হাজার ৪৬৮টি।

অন্যদিকে, কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯৩টি। গত বছর এ সংখ্যা ছিল ৫৩। ফলে এবার কেউ পাস না করা প্রতিষ্ঠান আরো ৪০টি বেড়েছে।
গতবারের চেয়ে এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।

ফলাফলে আরো দেখা যায়, এ বছর মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।

এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২১ ভাগ, মাদ্রাসায় ৭৬ দশমিক ২০ ভাগ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৯ ভাগ।

এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে নয় লাখ ১০ হাজার ৫০১ ছাত্র ও আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত চলে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়।

যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে তাদের ফল জানতে পারবে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে SSC লেখার পর বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর ও বছর লিখে যেকোনো মোবাইল থেকে ১৬২২২ পাঠিয়ে দিলে ফল জানা যাবে। এ জন্য দুই টাকা ৪৪ পয়সা চার্জ প্রযোজ্য হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451