রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪.২৮ ভাগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ২৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ২৮ ভাগ।

এবার দেশের বাইরে আটটি কেন্দ্র থেকে মোট ৪৩৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে পাস করেছে ৪১২ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১১২ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র থেকে ১৩৫ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩০ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস স্কুল থেকে অংশ নেওয়া ১১০ জনের মধ্যে পাস করেছে ৯৯ জন। আর জিপিএ ৫ পেয়েছে ১৮ জন। ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল থেকে অংশ নেওয়া চারজনের মধ্যে সবাই পাস করেছে।

কাতারের দোহার বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল থেকে এ বছর ৬৭ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে সবাই পাস করেছে। এখান থেকে জিপিএ ৫ পেয়েছে ২৬ জন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে অংশ নেওয়া ৩৯ জনের মধ্যে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৪ জন।

বাহরাইনের মানামার বাংলাদেশ স্কুল থেকে অংশ নিয়েছিল ৩৮ জন। পাস করেছে ৩৪ জন। আর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুজন। রাস আল খাইমার বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে অংশ নেওয়া ৩১ জনের মধ্যে পাস করেছে ২৬ জন। জিপিএ ৫ পেয়েছে তিনজন।

এ ছাড়া ওমানের বাংলাদেশ স্কুল সাহাম থেকে অংশ নেওয়া ১৩ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১২ জন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451