মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাদুল্যাপুরের ধাপেরহাটে সংখ্যালঘু জেলে পরিবারের উপর সন্ত্রাসী তান্ডব, বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে খোলা আকাশের নিচে বসবাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার

ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত

সংখ্যালঘু জেলে পরিবারগুলো খোলা আকাশের নিচে অনাহারে বসবাস করছে।

ওই গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা

এমদাদুল হকের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী ওই অসহায় ছিন্নমুলসহ

১২টি পরিবারের উপর তান্ডব চালিয়ে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে।

বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে অসহায় পরিবারগুলো

তাদের বাড়িঘর ফেরতসহ ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন। মানববন্ধন

চলাকালে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, বিনতি রাণী, বাসনা রাণী প্রমুখ।

তারা লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। এসময় শিশু ও মহিলারা কান্নায় ভেঙ্গে

পড়ে, কেউ কেউ রাস্তায়ও শুয়ে পড়ে।

এমদাদুল হক সাড়ে ৯ বিঘা জমি নিজের দাবি করে ভাড়া করা সন্ত্রাসী

নিয়ে মঙ্গলবার দুপুরে সংখ্যালঘু জেলে সম্প্রদায় অধ্যুষিত ওই গ্রামে হামলা

চালিয়ে অতি দরিদ্র পরিবারগুলোকে উচ্ছেদ করে। এসময় সন্ত্রাসীরা তান্ডব

চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর, গৃহস্থালী জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে

দেয়। এমনকি ওই জমির উপরে শীতলা মন্দির ভাংচুর করে এবং পালানপাড়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং চারপাশে তাঁরকাটা

দিয়ে ঘিরে রাখে। সন্ত্রাসীদের মারপিটে শিশু মহিলাসহ ৮ জন আহত হয়েছে।

আহতরা হচ্ছে বিনতি রাণী, আপেল, রাব্বি, সোহাগ, রুপক, অনিকা,

দেবতি রাণী, রাশেদা, বাসনা রাণী, আলো। পরিবারগুলো এখন খোলা আকাশের

নিচে বসবাস করছে এবং ঘটনার পর থেকে শিশুদের নিয়ে অনাহারে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451