রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শিশু পার্কে বৈশাখী
মেলা ভেঙ্গে দিয়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করেন উত্তেজিত
জনতা। এ সময়ে পুলিশ- জনতা দাওয়া-পাল্টা দাওয়ায় প্রায় ২০জন
আহত হয়।
জানাযায় পহেলা বৈশাখ থেকে বুধবার পর্যন্ত ১৭ দিন
অতিবাহিত হয়। গত মঙ্গলবার মেলায় র্যাফেল ড্র নামে টিকেট
বিক্রয় করে লটারী না দেওয়ায় উত্তেজিত জনতা এ হামলা করে।
গ্রামবাসি আকবর হোসেন, লালুমিয়া,আব্দুর রহিম ও সিরাজ
মিয়া জানান বৈশাখী মেলা নামে প্রতিদিন অর্ধশত
অটোরিকসায় র্যাফেল ড্র,অশ্লীল নিত্য, সাবান,রিং,বিভিন্ন
ধরনের গুটি দিয়ে জমজমাট জুয়ার আসর,নাগর
দোলা,সার্কাস,হোন্ডা ও পুতুল নাছ, মেলায় স্টল বরাদ্ধ নামে অর্ধ
লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। র্যাফেল ড্র নামে গুটি
কয়েকজন পুরুস্কার পেলেও বাকী পুরুস্কারের কোন হদিস থাকেনা।
বাজারের ব্যবসায়ী হারুন,আব্দুর রহমান, নুরুজ্জামান জানান মেলা
কত্তৃপক্ষ স্থানীয় প্রশাসণ ও জণপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে ১৭
দিনের মধ্যে ৫দিনেই র্যাফেল ড্র না দিয়ে মানুষের কাছ থেকে
হাতিয়ে নেয় প্রায় অর্ধ লাখ টাকা।
মেলা কত্তৃপক্ষ মো: সুলতান,সেলিম মিয়া,সুমন জানান মঙ্গল বার
র্যাফেল ড্র কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার আসলেও বৃষ্টির
কারনে তারা র্যাফেল ও হারুন কিসিঞ্জারের অভিনয় দেখতে পায়নি।
মেলায় নিদিষ্ট কিছু অসাধু উত্তেজিত জনতা দিয়ে মঞ্চে থেকে
৫টি হোন্ডাসহ মেলায় পুরুস্কার লুট,জুয়ার আসর ভেঙ্গে টাকা
লুট,নাগের দোলা,সার্কাস সহ সকল বিনোদন উপকরন ভেঙ্গে ফেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আবু ইউসুফ জানান জেলা
প্রশাসকের কাছ থেকে অনুমতির শর্ত ভেঙ্গে ফেলার কারণে মেলা
বন্ধ করে দেখা হয়েছে।