বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেড় বছর পর হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ছয় শিশু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০১৭
  • ২০৩ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দীর্ঘ দেড় বছর ভারতের দক্ষিণ দিনাজপুরের “বালুরঘাট শুভায়ণ অবজারভেশন

হোমে” হেফাজতে থাকা বাংলাদেশি ছয় শিশু মুক্ত হয়ে গতকাল রবিবার

দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।

দেশে ফিরে আসা শিশুরা হচ্ছে, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার

চন্দ্রথোনা গ্রামের হাছেন আলীর ছেলে রাজু ইসলাম (১৩), একই উপজেলার

কুঠিচন্দ্রঘোনা গ্রামের জামাল রহমানের ছেলে জাহিদ হাসান (১২),

চন্দ্রঘানা গ্রামের হোসেন আলীর ছেলে দুলাল আলী (১৪), একই জেলার

নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ গ্রামের হোসেন আলীর ছেলে মুসা

আলী (১৩) ও বিন্নাবাড়ী গ্রামের নবিবুদ্দিনের ছেলে তসলিম আলী (১৪)

এবং বান্দরবানের আলী কদম উপজেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামের আব্দুল শুকুরের

ছেলে নুরুল ইসলাম (১২)।

দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা সকাল ১০টায়

দিনাজপুরের বাংলা হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের কাছে ওই শিশুদের

ফেরত দেয় ভারতের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশ। এসময় বিজিবি,

বিএসএফ, মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি সহ শুভায়ণ হোমের

কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিশুদেরকে তাদের পরিবারের অভিভাবকদের

কাছে তুলে দেওয়া হয়।

বাংলা হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ মো.

আফতাব হোসেন বলেন, দেশে ফিরে আসা শিশুরা গত দেড় বছর ধরে ভারতের

“বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে” হেফাজতে আটক ছিল। দুই দেশের

সহযোগিতায় তারা দেশে ফিরে এসেছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা

দিয়ে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গেলে সেখানে বিএসএফ ও

পুলিশের হাতে আটক হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451