রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশের ৪৩তম ব্যাচের কুচকাওয়াজ, সনদ প্রদান অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৫৮৯ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী: বাংলাদেশ পুলিশের ৪৩তম ব্যাচ’২০১৭

ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ১৪০০ পুলিশ

কনস্টেবলের মধ্যে ট্রেনিং শেষে সনদ বিতরণ করা হয়েছে। রোববার সকাল ৯টায় নোয়াখালী পুলিশ

ট্রেনিং সেন্টার প্যারেড মাঠে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী পুলিশ ট্রেনিং

সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় এসময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে

কুচকাওয়াজ গ্রহণ ও ট্রেইনিদের ব্যাচ পরিয়ে সনদ প্রদান করেন, বাংলাদেশ পুলিশের

ডিআইজি (ট্রেইনিং) ব্যারিষ্টার মাহবুবুর রহমান পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে

মাহবুবুর রহমান পিপিএম বাংলাদেশ পুলিশের গৌরবজ্জল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি

মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম পাকসেনাদের বিরুদ্ধে সশস্ত্র

প্রতিরোধ গড়ে তোলে বলে জানান। স্বাধীনতা সংগ্রামে এদেশের সহ¯্র পুলিশ সদস্য ও

কর্মকর্তা হতাহত হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী এ দেশের

পুলিশ জাতিসংঘ শান্তি মিশনে অসামান্য অবদান রেখে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে।

কুচকাওয়াজ ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী পুলিশ ট্রেনিং

সেন্টারের কমান্ড্যান্ট মো. হাবিবুর রহমান পিপিএম, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি)

ইলিয়াস শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম প্রমুখ। উপস্থিত ছিলেন,

জেলা পুলিশ প্রশসানের কর্মকর্তাবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451