রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে লোকালয়ে অজগর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ২০১ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (৩০

এপ্রিল) দুপুর ১ টার সময় মিরসরাই পৌরসভার ৩ নম্বর নোয়াপাড়ার একটি

বাদাম ক্ষেতে স্থানীয় চাষী হোসেন আলী অজগরটি দেখতে পেয়ে মিরসরাই

বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে গোভনীয়া বিটের বন

কর্মকর্তা গোলাম কবির ঘটনাস্থলে এসে অজগর সাপটিকে উদ্ধার করে

নিয়ে যায়। লম্বায় সাড়ে ৬ ফুট অজগর সাপটিকে বিকাল ৩ টার সময়

মিরসরাইয়ের গোভনিয়া বিটের গোলটিলা নামক স্থানে অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৬ টির

অধিক অজগর সাপ লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে। অভিজ্ঞ মহল বলছে,

নির্বিচারে পাহাড় ও বন ধংসের কারনে অজগরের বিচরণ ক্ষেত্র নষ্ট হয়ে

যাওয়াতে খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসছে অজগর সাপসহ

বন্য প্রাণী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451