সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে কোষ্টগার্ড কর্তৃক রেনু পোনা জব্দ করায় সড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৫৪ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :  বাগেরহাটের ফকিরহাট-মোল্লাহাট সহ বিভিন্ন স্থান থেকে কোষ্ট গার্ড কর্তৃক গলদা ও বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করায় ক্ষোভে ফেটে পড়েছে রেনু ব্যবসায়ী, মৎস্য চাষী, আড়ৎদার সহ মৎস্য সমিতির নেতৃবৃন্দ। মৎস্য অধ্যুষিত অঞ্চল নামে পরিচিত ফকিরহাট সহ আশপাশের অঞ্চলসমুহ। স্থানীরা জানায়, শনিবার সকালে দুর-দুরান্ত থেকে আসা রেনু পোনা কোষ্ট গার্ড এর একটি দল জব্দ করে। এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে রাজপথে নেমে পড়েন রেনু পোনা ব্যবসায়ী ও চাষী সহ অন্যান্যরা। বিক্ষোভকারীরা ফকিরহাট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। এসময় সকল যানবাহন চলাচল বন্দ হয়ে যায়। পরবর্তীতের প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে মৎস্য সমিতির সভাপতি খান লিয়াকত হোসেন ও সাধারন সম্পাদক মল্লিক আসলাম আলী জানান, প্রতি বছর এই সময়ে দুর-দুরান্ত থেকে ফকিরহাটে রেনু পোনা আসে। প্রতিবছরের ন্যায় এবছরও আসতে শুরু করেছে। রেনু পোনা আসার পথে প্রায় প্রতিনিয়ত কোষ্ট গার্ড কর্তৃক রেনু পোনা জব্দ ও ফেলে দেয়ার মত ঘটনা ঘটছে। এদিন রেনু পোনা জব্দ করে নিয়ে যাওযায় এ পরিস্থিতর সৃষ্টি হয়। এমন অবস্থা চলতে থাকলে অত্র অঞ্চলে মৎস্য চাষীদের চরম ভোগান্তীর মধ্যে পড়তে হবে বলে তারা জানান। তারা অবিলম্বে এর সুষ্ঠ সমাধানের জন্য উর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451