এইচ.এম আয়াতউল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী: বাংলাদেশ কৃষি
বিশ^বিদ্যালয় ছাত্র ফ্রন্ট কার্যালয়ে বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ কর্তৃক হামলার
প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে
ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। শনিবার দুপুরে জেলা শহর মাইজদীতে সমাজতান্ত্রিক
ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা শাখার উদ্যোগে প্রধান সড়কে একটি বিক্ষোভ
মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ
মিছিলে শেষে টাউর হল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা
সন্ত্রাসী-পুলিশী হামলা, প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার নিন্দা জানিয়ে ঘটনায়
যুক্ত দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং প্রশাসন
কর্তৃক বাকৃবি ছাত্র ফ্রন্ট কার্যালয়ে তালা খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম
পরিচালনা করতে দেয়ার দাবী জানান।