বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাওরে দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে আ. লীগ নেতাদের : রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ নেতাদের হাওরে ক্ষতিগ্রস্তদের তালিকা করার দায়িত্ব দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী।

এ সময় রিজভী বলেন, হাওরে দুর্ভিক্ষের শঙ্কা থাকলেও মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করছে সরকার।

রিজভী আরো বলেন, ‘হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তারা বেছে বেছে পছেন্দর লোকদের নিয়ে তালিকা করবে আওয়ামী ঘরানার লোকদের দিয়ে। আর লাখ লাখ মানুষকে তারা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করবে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্যই ক্ষুধার্ত, অসহায়, দুর্গত মানুষকে তাচ্ছিল্য করা হলো।’

মে দিবস উপলক্ষে ২ অথবা ৩ তারিখে রাজধানীতে বিএনপির শ্রমিক সমাবেশের অনুমতির ব্যাপারে পুলিশ গড়িমসি করছে অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের অনুমতির ওপর নির্ভর করছে। হাওরের বন্যা দুর্গত এলাকায় বিএনপি ও বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451