বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুই লঞ্চের চাপায় সদরঘাটে বৃদ্ধ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহজাহান আলী (৬৫)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

নিহত বৃদ্ধের ছেলে সিদ্দিক জানান, তিনি স্ত্রী-সন্তান নিয়ে কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। দুই নাতিকে দেখার জন্য আজ সকালে ভোলা থেকে লঞ্চে করে ঢাকায় আসেন তাঁর বাবা শাহজাহান আলী।

লঞ্চটি সদরঘাটে আসলে নামার সময় দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন শাহজাহান। পরে লোকজন তাঁকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ছেলে সিদ্দিক মিটফোর্ড হাসপাতাল থেকে সকাল ৯টার দিকে বাবাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451