রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি গৃহকর্ত্রীকে কুপিয়ে জখম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৫২ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে

এক সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে।

এ সময় ডাকাতরা বাড়ির গৃহকর্ত্রী লাভলী বেগম (৩৫) কে

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং অন্যান্য সদস্যদের

পিটিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট

করে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত লাভলী বেগমকে

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি

করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার

রামদিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল মিনার বাড়িতে

এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ীর গৃহকর্ত্রী লাভলী বেগম জানান, রাত আনুমানিক

সাড়ে ১২ টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল

ভবনের কেচি গেট ভেঙে ভবনের কক্ষে প্রবেশ করে। এ সময়

ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা

ছেলে-মেয়েদের দেখতে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো

অস্ত্র দিয়ে আমাকে উপর্যপুরি কোপায়। অন্য কক্ষে থাকা

আমার মেয়ে ও ছোট ভাই ইব্রাহিমকে গাছের লাঠি দিয়ে

পেটায়। পরে ডাকাতরা আলমারীতে রাখা স্বর্ণালংকার, নগদ

টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এতে

প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই গৃহকর্ত্রী জানান।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:

শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে

রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম এবং আহতদের

চিকিৎসার ব্যবস্থা করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত

মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451