রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাফরুলে ডিবির ‘অভিযান নাটকে’ চাঁদাবাজির প্রমাণ , বিভাগীয় শাস্তির সুপারিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ২৭০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

ঢাকার কাফরুলে নিউ ওয়েভ ক্লাবে মহানগর গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ডিএমপি কমিশনারের কাছে দেয়া প্রতিবেদনে ওই ১১ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন, গোয়েন্দা পুলিশের ১১ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষে বুধবার ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন দেয়া হয়েছে।তিনি বলেন, তদন্তে অভিযুক্ত ডিবি সদস্যদের বিরুদ্ধে র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

গেলো মঙ্গলবার রাতে কাফরুলের ইব্রাহীমপুর পুলপাড় এলাকায় নিউ ওয়েভ ক্লাবে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সেখানে থাকা লোকজন অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করলে তারা হট্টগোলও করেন।

গোয়েন্দা পুলিশের সদস্যরা ভেতরে থাকা ক্লাব সদস্যদের থেকে দামি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করে ক্লাব কতৃপক্ষ। এ সংবাদ প্রকাশ হলে পুলিশের ভেতর তোলপাড় শুরু হয়। অভিযোগের সত্যতা জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451