গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর
পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
নিবেদন করেছেন।
নব-নির্বাচিত পৌর মেয়র মোঃ আতিকুর রহমান মিয়ার
নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ
বিশেষ মোনাজাত করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো
হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের
চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক
মাহাবুব আলি খানসহ জেলা এবং মুকসুদপুর ও
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।