বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অপরাধ কিংবা নিখোঁজ সংবাদ র‌্যাবকে জানান ঘরে বসেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

ঢাকা : অপরাধের বিভিন্ন তথ্য ঘরে বসে র‌্যাবকে জানাতে ‘রিপোর্ট –টু-র‌্যাব’ নামে একটি মোবাইল অ্যাপ্লিক্যাশন চালু করেছে বাহিনীটি। সোমবার বিকেলে র‌্যাবের সদর দপ্তরে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এই অ্যাপসের উদ্বোধন করেন।

এসময় তিনি জানান, যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জঙ্গি, সন্ত্রাসী, সোশাল মিডিয়া ওয়াচ, মিসিং পারসন ইনফরমেশন, খুন, ডাকাতি, মাদক, অপহরণসহ অন্যান্য বিষয়ে ক্যাটাগরি অনুযায়ী তথ্য প্রদান করতে পারবেন।

তিনি জানান, এই অ্যাপসটির মাধ্যমে ব্যবহারকারী তার নাম পরিচয় গোপন রেখে তথ্য প্রদান করতে পারবেন। তবে তথ্যদাতা চাইলে তার পরিচয় প্রকাশেরও সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন র‌্যাব সদর দপ্তরের কমান্ডার (কমিউনিকেশন) ফরহাদ হোসেন। এসময় তিনি জানান, এই অ্যাপ্লিকেশনটি www.rab.gov.bd অথবা google play store পাওয়া যাবে। সেখান থেকে যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।

অ্যাপসের মাধ্যমে টেক ফটো অপশনে গিয়ে অপরাধের ছবি তুলেও র‌্যাবকে পাঠানো যাবে বলে জানান তিনি।

অ্যাপসটির মাধ্যমে র‌্যা যে সুবিধা পাবে :
র‌্যাবের অপরাধ সংক্রান্ত তথ্য লাভ সহজ হবে। অপরাধীদের নিষ্ক্রিয় করার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে র‌্যাব। এছাড়া এই অ্যাপসের মাধ্যমে র‌্যাব বিভন্নি ধরনের অপরাধ সহজে বিশ্লেষণ করে সে বিষয়ে করণীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা যে সুবিধা পাবে :
খুব সহজে র‌্যাবকে তথ্য প্রদান করা যাবে। ব্যক্তিগতভাবে র‌্যাব ক্যাম্প বা অফিসে না গিয়েও যেকোনো জায়গা থেকে র‌্যাবকে তথ্য দেয়া সম্ভব হবে। অনেকে বিড়ম্বনা হবে ভেবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে নিরুৎসাহী হন। কিন্তু এই অ্যাপসের মাধ্যমে এ ধরনের মনোভাব জনগণের মধ্য থেকে দূর হবে।

এতে আরো উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451