বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় প্রতিবন্ধীদের স্কুল উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৩২২ বার পড়া হয়েছে

 

কলাপাড়া প্রতিনিধি : প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহনের জন্য পটুয়াখালীর কলাপাড়ায়  এই প্রথম আলেয়া হারুন প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মল্লিক বাড়িতে সোমবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এ স্কুলটি চালু করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন সোসাইটির অধীনে এ স্কুলটিতে ৯ জন শিক্ষক, ৫ জন সহায়ক কর্মচারি ও ৪৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী দিয়ে এর কার্যক্রম শুরু করেছে। ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই ইউনিয়ন চেয়ারম্যান আ.সালাম সিকদারের সভাপতিত্বে উদ্বোধেনী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো. হাসানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের মহাসচিব ও এসিয়ান রোল বল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আসিকুল হাসান, মোহাজার বিশ্বাস  অনার্স কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, গনমাধ্যমকর্মী ও প্রতিবন্ধীদের অভিবাভকগন উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমান বলেন, প্রধান মন্ত্রী দেশের  প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করার ঘোষনা দিয়েছেন। এ স্কুলটি ৪৫ তম। এখানে চার ধরনে প্রতিবন্ধীদের শিক্ষা দান করা হবে। যাতে তারা সমাজের বোঝা না হয়ে নিজের পায়ে দাড়াতে পারে। এছাড়া এ স্কুলে শুন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের থেরাপি দেয়া হবে। ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের কারিগরি প্রশিক্ষন দেয়া হবে। যাতে তারা ব্যংক থেকে ঋন নিয়ে তা কাজে লাগাতে পাবে। প্রতিবন্ধীদের সহযোগিতা করলে তারা আর পিতা মাতার কাছে বোঝা হবে না। ডালবুগঞ্জ ইউনিয়নের অলোর দিশারী প্রতিবন্ধী সংগ্রাম সংস্থার সভাপতি মো.শাহাদাত হেসেন জানান, এ ইউনিয়নে ২৭৭ জন নারী- পুরুষ প্রতিবন্ধী রয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এখন এ স্কুলটির মাধ্যমে সকল প্রতিবন্ধীরা শিক্ষা গ্রহনের সুযোগ পাবে।এর আগে এ উপজেলার টিয়াখালী ইউনিয়নের শাহজাহান ছাহেরা প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451