রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ে লোকালয় থেকে অজগর উদ্ধার, বনে অবমুক্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২৪২ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে লোকালয়ে চলে আসা একটি অজগরের ছানা উদ্ধার

করেছে বনবিভাগের কর্মকর্তারা। সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০

টার সময় মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোমিনটোলা

গ্রামের আব্দুল লতিফ সিকদার রোড়ের একটি কড়ই গাছের ডালে

অজগরটির দেখা মেলে।

সূত্রে জানা গেছে, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মোহাম্মদ হোসেনের বাড়ীর পাশের ৪০ ফুট উচ্চতার একটি কড়ই

গাছের ডালে অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয়রা

সাপটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি

মিরসরাই রেঞ্চ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিকাল ৩ টায়

স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করেন।

গত এক সপ্তাহ ধরে মিরসরাইতে টানা বর্ষণের ফলে পাহাড় থেকে

নেমে আসা পানিতে অজগরের বাচ্চাটি লোকালয়ে আসতে পারে

বলে ধারণা করা হচ্ছে। সাপটি দেখার জন্য এলাকার ছোটবড় সকলে

ভিড় জমায় এবং আশেপাশের ভবনের ভাড়াটিয়াদের মাঝে আতঙ্ক

ছড়িয়ে পড়ে। সাপটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট।

মিরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, অজগর

সাপের বাচ্চাটি সাড়ে ৬ ফুট লম্বা। এটি বৃষ্টির পানিতে পাহাড়

থেকে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটি সোমবার

বিকেলে মিরসরাই বিটের আওতাভুক্ত পাহাড়ের গহীণ অরণ্যে অবমুক্ত

করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451