বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১৪ মামলায় জামিন পেয়েছেন সেলিমা রহমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ১৪ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বাকি ৯ মামলায় জামিনের আবেদনের শুনানি হবে দুপুরে।

সোমবার (২৪ এপ্রিল) সকালে মোট ২৩ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সেলিমা রহমান। এর মধ্যে ১৪টি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ৯টি মহানগর দায়রা জজ আদালতে চলমান।

তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, পল্টন থানার ৪টি, মুগদা থানার ৩টি, মতিঝিল থানার ২টি, খিলগাঁও থানার ২টি, যাত্রাবাড়ী থানার ১টি, গুলশান থানার ১টি ও লালবাগ থানার ১টি- এ ১৪টি মামলার শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেছেন সিএমএম আদালতের পাঁচজন ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত সিএমএম মো. কায়সারুল ইসলাম ও শেখ সামিদুল ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশিদ আলম, মো. গোলাম নবী ও মোহা. আহসান হাবীবের আদালত এসব মামলার শুনানি নেন।

আর বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের ৯টি মামলার শুনানি হবে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451