সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাণীশংকৈলে প্রিজাইটিং অফিসারের বিরুদ্ধে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

 

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের ম্যানেজিং কমিটির

নির্বাচনে অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে প্রিজাইটিং অফিসার

মোঃ বেলাল উদ্দীন সরকার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ

সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোটে মামলা হওয়ায় নির্বাচন স্থগিত করেছে।

নির্বাচনী সকল প্রস্তুতি শেষে ১৯ এপ্রিল বুধবার ম্যানেজিং কমিটির

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৮ এপ্রিল সন্ধ্যায়

প্রিজাইটিং অফিসার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল

হোসেন মাইকিং করে নির্বাচন স্থগিতের ঘোষনা করেন। এ নিয়ে

প্রার্থী এবং ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের জন্য ২ এপ্রিল

নির্বাচনী তপশীল প্রকাশ করা হয়। ৩ এপ্রিল হতে ৫ এপ্রিল মনোনয়ন

পত্র বিতরণ ও জমা করার দিন ধার্য্যকরা হয়। ৬ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই

করা হয়। বাছাইকালে সাধারণ সংরক্ষিত অভিভাবক সদস্য পদপ্রার্থী

মোছাঃ আরজিনার মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল

করা হয়। পরবর্তীতে বাতিলকৃত মনোনয়ন পত্র বৈধকরা হয়। এ নিয়ে

পদপ্রার্থী রওশন আরা অবৈধ নির্বাচনকে স্থগিত করার আবেদন

জানিয়ে ঠাকুরগাঁও কোটে একটি মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে উল্ল্যেখ রয়েছে প্রিজাইটিং অফিসারের

যোগসাজসে বাতিলকৃত মনোনয়ন পত্রকে বৈধকরা হয়েছে। এ

ব্যাপারে প্রিজাইটিং অফিসারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ

করলে তিনি মোবাইল বন্ধ পাওয়া গেছে। প্রধান শিক্ষক ফজলুল হক বলেন,

আদালত থেকে নির্বাচন সংক্রান্ত চিঠি আসায় প্রিজাইটিং

অফিসার নির্বাচন স্থগিত করেছেন।ৃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451