জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পপুলার ডিপিএস প্রকল্পের মেয়াদ উর্ত্তীন ও মৃত্যুদাতীর চেক হস্তান্তর এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ক্ষেতলাল শাখা কার্যালয়ে ক্ষেতলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেয়াদ উর্ত্তীন ও মৃত্যুদাতীর চেক হস্তান্তর এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পপুলার ডিপিএস একক বীমা প্রকল্পের উর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক এস এম শফিকুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা বুলেটিনের উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইল শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম, অফিস সহকারী একরামুল হক প্রমুখ।
সুধী সমাবেশ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল ৬ লাখ টাকার ১৪টি মেয়াদ উর্ত্তীন ও ১টি মৃত্যুদাবীর চেক গ্রাহক ও মনোনীতকের হাতে তুলে দেন।