বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

তিস্তার ভাঙ্গণে ঈদানন্দ হতে বঞ্চিত শতাধিক পরিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুলাই, ২০১৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায়

সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তিস্তার তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে।

ঈদের আগের দিন হতে পরদিন পর্যন্ত উপজেলার হরিপুর, তারাপুর,বেলকা, চন্ডিপুর, শ্রীপুর ও

কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী ভাঙ্গণে শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন

হয়েছে। যার কারণে পরিবার গুলো ঈদ আনন্দ হতে বঞ্চিত হয়ে পড়েছেন। যে সময় ঈদের আনন্দ উপভোগ

করার কথা ঠিক সেই সময়ে তিস্তার ভাঙ্গণ থেকে ঘর-বাড়ি সরানোর কাজে ব্যস্ত ছিলেন ভাঙ্গণে

মুখে দাড়িয়ে থাকা পরিবার গুলো। বিশেষ করে উপজেলার বেলকা ইউনিয়নের শ্যামরায়েরপাঠ,

নব্বাবগঞ্জ, বেকরিরচর এলাকায় তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে। বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম

খলিলুল্ল্যাহ্ধসঢ়; জানান, নদী ভাঙ্গণের ফলে ঈদ আনন্দ হতে বঞ্চিত হয়ে পড়েছেন অনেকেই। নদীগর্ভে

বিলীন হওয়া পরিবারদের মাঝে এখন পর্যন্ত কোন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম জানান, ঈদের ব্যস্ততার কারণে নদী ভাঙ্গণ

এলাকা পরিদর্শন করা সম্ভাব হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451