বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাকিবই টি-টোয়েন্টির অধিনায়ক হলেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ২৯৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, স্পোর্টস ডেস্কঃ  

টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মুর্তজা অবসরের ঘোষণা দেন গত ৪ এপ্রিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরের সময়ই সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। এর পর থেকে আলোচনা শুরু হয়, কে হচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক?

কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক নির্বাচন নিয়ে। নাম আসে কয়েকজনের— সাকিব আল হাসান, সাব্বির রহমান ও মাহমুদউল্লাহর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাঁর পছন্দের অধিনায়ক হিসেবে সাকিবের কথাই বলেছিলেন কয়েকদিন আগে।

শেষ পর্যন্ত সাকিবকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের নাম ঘোষণা করা হয়।

তাই এখন তিন ঘরানার তিনজন অধিনায়ক হয়েছেন, টেস্টে মুশফিকুর রহিম, ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজা ও টি-টোয়োন্টিতে সাকিব আল হাসান।

এর আগে টেস্টে ছিলেন মুশফিক এবং ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতা ছিলেন মাশরাফি।

অবশ্য সাকিব এর আগেও একবার অধিনায়ক ছিলেন। তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। কিন্তু জিততে পারেনি একটি ম্যাচও।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফীস। তিনি শুধু একটি ম্যাচ নেতৃত্ব দিয়েছিলেন। এরপর মোহাম্মদ আশরাফুল ১১টি, সাকিব চারটি, মুশফিকুর রহিম ২৩ ও মাশরাফি বিন মুর্তজা ২৮টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451