রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অল্পতেই রক্ষা পেলো গ্রীনলাইন লঞ্চের ২ শতাধিক যাত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৩০৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ অল্পতেই রক্ষা পেলো গ্রীনলাইন লঞ্চের ২ শতাধিক যাত্রী। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল সদর উপজেলার তালতলী এলাকায় বালুবাহী একটি ট্রলারের সঙ্গে গ্রীন লাইন-২ লঞ্চের ধাক্কা লাগে। এ ঘটনায় বালুবাহী ট্রলারটি সেখানেই ডুবে গেছে।

শনিবার দুপুরে গ্রীন লাইনের ওই লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। তালতলী এলাকায় লঞ্চটি পৌঁছলে এ ঘটনা ঘটে।জানা যায়, বরিশাল থেকে প্রায় ৪শ’ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এম ভি গ্রীণলাইন-২ ।

বিকেল ৩ টা ২০ মিনিটে ঢাকা থেকে খুলনাগামী ৫শ’ ২৫ টন কয়লাবাহী কার্গো মাসুদ মামুন-১  কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকা দিয়ে অতিক্রম করছিল। এসময় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে কার্গোটি তাৎক্ষনিক ডুবে যায় এবং যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে যায়। পরে লঞ্চটি কীর্তনখোলার চরবাড়িয়া এলাকায় ভিড়লে স্থানীয়রা যাত্রীদের দ্রুত নামিয়ে আনেন।

লঞ্চটিতে থাকা যাত্রীরা জানান, দুর্ঘটনার পর আতঙ্কে অনেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকে সামান্য আহত হন। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সুন্দরবন-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ঘটনাস্থলে পৌঁছেছে।  এদিকে কয়লাবোঝাই কার্গোর চালকসহ ১০ জন নিরাপদ রয়েছে বলে নৌ পুলিশ নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা ও পরিচালন, উপ পরিচালক আজমল হুদা জানিয়েছেন, কার্গো ও লঞ্চ উদ্ধারে উদ্ধারকারী জাহাজ নির্ভীককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451