শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

সমুদ্রবন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকেত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকাঃ 

বায়ুচাপের তারতম্যের কারণে সারাদেশে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য শুক্রবার রাত থেকে দেশে অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এমন অবস্থা আরো দুই দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপের কারণে এরই মধ্যে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নৌবন্দরগুলোতে নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, সারাদেশেই বৃষ্টিপাত চলছে। তবে দেশের দক্ষিণ-পশ্চিমাংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রামে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

২৪ তারিখ পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। শনিবার সকাল ৬টায় দিনাজপুরে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দুপুর ১২টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ২০ মিলিমিটার।

দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451