বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে গোপন ঘাঁটি মেরামতে কোটি কোটি ডলার ব্যয় করছে আমেরিকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৩১৩ বার পড়া হয়েছে

ঢাকা: আমেরিকা কোটি কোটি ডলার ব্যয় করে মধ্যপ্রাচ্যের একটি গোপন ঘাঁটির উন্নয়ন, সংস্কার এবং মেরামত করছে। এ কাজে তিন কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে বলে জানিয়েছে মার্কিন দৈনিক স্টারস অ্যান্ড স্ট্রিপস। মার্কিন সামরিক বাহিনীর কাছে গোপন ঘাঁটিটি ‘দ্যা রক’ নামে পরিচিত বল খবরে উল্লেখ করলেও এর অবস্থান সম্পর্কে কিছু জানান হয়নি।

ঘাঁটির রানওয়ে মেরামত করা কাজ চলছে,  পাশাপাশি উড়োজাহাজ ট্যাক্সি করার এলাকাও বাড়ানো হচ্ছে। ঘাঁটিতে এমকিউ-৯ রিপার ড্রোন রাখার শেল্টার এবং আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে। মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, অভিযানের ওপর ভিত্তি করে ঘাঁটির তৎপরতা বাড়ে বা কমে। প্রয়োজনের তাগিদেই এ ঘাঁটিতে নির্মাণ তৎপরতা চলছে বলে জানান তিনি।

ঘাঁটিতে কয়েকটি সি-১৩০, সি-১৭ পরিবহন বিমান, সরবরাহের কাজে জড়িত সরঞ্জাম এবং সেনা মোতায়েন আছে। আফগানিস্তান এবং  দায়েশ বিরোধী কথিত অভিযানে ইরাক ও সিরিয়ার মার্কিন জোটের তৎপরতার সঙ্গে এ সব সেনা জড়িত রয়েছে। এ ছাড়া, ঘাঁটি থেকে ইলেক্ট্রনিক হামলা এবং চালকহীন বিমান দিয়ে অভিযানও চালায় মার্কিন বিমান বাহিনী।

 

 

সূত্র: পার্সটুডে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451