বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার পথে সাকিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, স্পোর্টস ডেস্কঃ 

সর্বকালের সেরা একাদশ নির্বাচন করার জন্য ইতিমধ্যে সাতজন ব্যাটসম্যান নির্বাচন করে ফেলেছেন পাঠকরা। সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্রমান্বয়ে সেরা সাতে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, ডেভিড মিলার ও ইউসুফ পাঠান। এবার সেরা একাদশের জন্য এক বা দুজন অলরাউন্ডারের জন্য পাঠকদের ভোট চাওয়া হয়েছে। ইতিমধ্যে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে সর্বকারের সেরা একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা ডোয়াইন ব্রাভো পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট।

শুরুর দিকে চিত্রটা অবশ্য ভিন্ন ছিল। ডোয়াইন ব্রাভো সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন। এরপর ছিলেন রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড। তবে এর পরই তরতর করে এগিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান। মাত্র দুদিনের ব্যবধানে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছেন তিন ফরমেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকইনফোর পোলে সাকিবের পরিচিতি সম্পর্কে বলা হয়েছে, ‘২০১৪ সালের আসরে ১০ উইকেট ও ২০০ রানের বেশি করা একমাত্র ক্রিকেটার তিনি। সে বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.৩৪, যা ২০০ রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। যদিও তিনি অন্যদের মতো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তবে দলের প্রয়োজনে সবসময়ই নির্ভরযোগ্য পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার আইপিএল শিরোপজয়ী দলে অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি, যে কি না মিডল অর্ডারে ভালো ব্যাটিং করে থাকেন আর ইনিংসের মাঝামাঝি সময়ে তাঁর স্পিন দারুণ কার্যকরী।’

সাকিবের পরে রয়েছেন ডোয়াইন ব্রাভো। তিনি পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট। সাত হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। আর প্রায় ৫ হাজার ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451