বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বনপা’র কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : স্বপন সভাপতি , রনি সাধারন সম্পাদক নির্বাচিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

বনপা সংবাদ : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে শামসুল আলম স্বপন সভাপতি ও রোকমুনুর জামান রনি সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) ঢাকার মোহাম্মাদপুর প্রিপারেটরী বয়েজ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান । তাকে সহযোগীতা করেন নির্বাচন কমিশনার প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ ও এডভোকেট আমান উল্লাহ আমান। নির্বাচনী অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বনপা’র সদস্য জেলা ও বিভাগীয় নিউজ পোর্টালের মালিক,প্রকাশক ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজিটাল বাংলাদেশে এই প্রথমবারের মত সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনলাইনে সারাদেশ থেকে ভোটাররা ভোট প্রদান করেন। সাধারন সম্পাদক পদ ছাড়া নির্বাহী কমিটির সকল পদ সভাপতি, সহ সভাপতি, সকল সম্পাদকীয়সহ নির্বাহী সদস্যরা বিনা প্রতিদ্বিন্দিতায় নির্বাচিত হন।

শুধুমাত্র সাধারন সম্পাদক পদে রোকমুনুর জামান রনি ল্যাপটপ মার্কায় ভোটারদের ৯৪% ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুনতাসীর রায়হান মীম কলম মার্কায় ২% ভোট পান, বাকী ৩% ভোট ভোটাররা না ভোট প্রদান করেন।

আগামী ২ বছরের জন্য বনপা কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হলেন যারাঃ

সভাপতি : শামসুল আলম স্বপন , সিনিয়ার সহ-সভাপতি : অধ্যাপক আকতার চৌধুরী , সহ-সভাপতি : ( বিভাগ ভিত্তিক) নির্মল বড়ুয়া মিলন, মিজানুর রহমান হেলাল, মুহিত চৌধুরী , হারুন উর রশিদ, অধ্যাপক জাকির সেলিম, ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ,মোঃ সাইফুল ইসলাম মোল্লা, ফেরদৌস আহমেদ আসিফ,  সাধারণ সম্পাদকঃ এ এইচ এম রোকমুনুর জামান রনি,  সিনিয়ার যুগ্ম সম্পাদক : সরকার রুহুল আমীন,  যুগ্ম সম্পাদক : মুনতাসীর রায়হান মীম, শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান,  মহিলা বিষয়ক সম্পাদক : জুঁই চাকমা ,  ট্রেজারার : প্রদীপ বড়ুয়া জয় ,  প্রচার সম্পাদক : ওবাইদুল হক আবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (বিভাগ ভিত্তিক ) মোঃ মোস্তাফিজুর রহমান, আবু তাহের, মো : সাবলু মিয়া,এস,এম, এ মনসুর মাসুদ, মামুনুর রশীদ নোমানী, গৌতম সাহা, মো: জসিম উদ্দিন, খায়রুল আলম সুমন, আবু সালেহ মো: শাওন,  দপ্তর সম্পাদক : মোঃ ইব্রাহীম খলিল ,  সমাজ কল্যাণ সম্পাদক : ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক : তাজবীর হোসাইন সজীব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক : মাহমুদুল হাসান ।

নির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হলেনঃ

শপথ গ্হন  অনুষ্ঠানগৌরাঙ্গ দেবনাথ অপু, আব্দুস সাত্তার, একরামুল হক বেলাল, মোহাম্মদ আনছার উদ্দিন, মো: মাহমুদুল হক মানিক, এম কেফায়েত উল্লাহ খান, সানা উল্লাহ সানু, বিপ্লব চাকমা, ওসমান সরওয়ার ডিপো, মোহাম্মদ সেলিম, ইসলাম মাহমুদ, পলাশ বড়ুয়া, জহিরুল ইসলাম, মো: আবদুল্লাহ আল মামুন, মোঃ হাফিজুর রহমান,সুচিত্র সরকার, মাকসুদ, মো. ইফতেখার আহমেদ বাবু ।

সাবেক সাধারন সম্পাদক ও নব নির্বাচিত সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী  তার বক্তব্যের শুরুতেই সহ সভাপতি নির্মল বড়ুয়া মিলন, মহিলা বিষয়ক সম্পাদক জুই চাকমা ও নির্বাহী সদস্য সরওয়ার হোসেনের নামে ৫৭ ধারায় ষড়যন্ত্রমুলক মামলা হওয়ায় নিন্দা জ্ঞাপন করেন। এরপর সাধারণ সভায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি প্রস্তাব করেন তিনি। তিনি বলেন বনপা’র সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সময়ের প্রয়োজনে বনপার সম্পাদকীয় নতুন পদ সৃষ্টি করা প্রয়োজন ।  যেমন, যুগ্ম সম্পাদক, সহ সম্পাদক, আইন সম্পাদক, ক্রিড়া সম্পাদক, পর্যটন বিষয়ক সম্পাদক ।

তাঁর প্রস্তাবটি সাধারন সভায় অনুমোদন হওয়ায় বর্তমান কমিটি ৭১ এ বর্ধিত হলো।

---সভায় বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন  একটি উপকমিটি গঠন করে বলেন এই কমিটি নাম গুলি সভাপতি বরাবর প্রস্তাব করবেন পরে সভাপতি তা অনুমোদন দিবেন।
সাধারণ সভার সঞ্চালক ছিলেন সহ সভাপতি নির্মল বড়ুয়া মিলন। নামাজ ও মধাহ্ন ভোজের বিরতির পর ২ ঘণ্টাব্যাপী শামসুল আলম স্বপনের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারন সম্পাদক এ এইচ এম রোকমুনুর জামান রনি’র পরিচালনায় নতুন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সহ সভাপতি মিজানুর রহমান হেলাল, অধ্যাপক আকতার চৌধুরী, সিনিয়র নির্বাহী সদস্য গৌরাঙ্গ দেবনাথ অপু সহ সকল সদস্য তাদের সাংগঠনিক মতামত ব্যাক্ত করেন। উক্ত সভায় গুরুত্বপুর্ণ বেশ কিছু সিদ্ধান্ত  নেওয়া হয়। শেষে নব নির্বাচিত সাধারণ সম্পাদক আগামী ৩ মাসের ---একটি সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেন। মে মাসে সদস্য সংগ্রহ। জুন মাসে বিভিন্ন জেলা/বিভাগের কমিটি গঠন এবং জুলাই মাসে অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়। সাধারণ সম্পাদক পদে ভোট দিয়ে নির্বাচিত করায় বনপার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ২ বছর সুন্দর ভাবে দায়িত্ব পালনের জন্য বনপার নতুন কমিটিকে স্বাগত জানান ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451