রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানির পল্লবীর সবুজ বাংলায় সিলিন্ডার বিস্ফরনে নিহত ১আহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৫৯ বার পড়া হয়েছে

এম সাকিল,পল্লবী সংবাদদাতা ঃ 

রাজধানীর মিরপুর পল্লবীতে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে সরোয়ার মোল্লা (৭০) নামের বৃদ্ধ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ সময় আহত হয়েছেন এক নারী।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে রাতে বৃদ্ধের মৃত্যু হয়।

পল্লবীর থানার উপপরিদর্শক (ওসি) দাদন ফকির এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পল্লবীর সেকশন-১১, লাইন-১, ১৭/১৮ নম্বর  টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন সরোয়ার মোল্লা। তিনি গ্যাস বেলুন বিক্রি করতেন।

বিকেলের দিকে বাড়ির রান্নাঘরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে সরোয়ার গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, এই বিস্ফোরণে প্রতিবেশী নাসিমা বেগম নামের এক নারী আহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451