রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাজীগঞ্জে ১২টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ২৭২ বার পড়া হয়েছে

তাজা   থানা পুলিশ।

প্রতিনিধি, চাদঁপুর জেলা।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সুনাইমুড়ি গ্রামের ঘৈরড়া বাড়ির (জাপানী দুলালের ছাড়া বাড়ি) থেকে ১২টি তাজা ককটেল ও ককটেল বানানোর কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ ২০ এপ্রিল দুপুরে পাশ্ববর্তী মুন্সী বাড়ির আবদুল কাদেরের স্ত্রী মমতাজ বেগম ছাগল ছড়াতে গিয়ে ঢেকির তলার ঝাড়ের মধ্যে ২টি ব্যাগ ভর্তি করা ককটেল গুলো দেখতে পায়। সাথে সাথে কাছাকাছি থাকা মোঃ মানিক মুন্সী ও মুনায়েমকে ডেকে ব্যাগ দুটি দেখায়। তারা দেখে ককটেল বুঝতে পেরে স্থানীয় গ্রাম পুলিশ নিত্যা সুত্রাধরকে ডেকে আনেন। নিত্য সূত্রধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজীকে অবহিত করলে তিনি হাজীগঞ্জ থানাকে ঘটনাটি অবহিত করেন। প্রথমে হাজীগঞ্জ থানার এস.আই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে ককটেল নিশ্চিত হয়ে অফিসার ইনচার্জকে জানালে অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম, এস.আই সামছুজ্জামানসহ পুলিশের আরেকটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করার পর ককটেল গুলো বালতির পানির মধ্যে রেখে থানায় নিয়ে আসেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম  বলেন, ওই ককটেলগুলো আদালতের অনুমতি সাপেক্ষে নিস্ক্রীয় টিমকে এনে নিস্ক্রীয় করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451