বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন করে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডনের কিং স্টোন মসজিদে ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরেই মায়ের কাছে ফোন করেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান। লন্ডন বিএনপির সূত্রে এ কথা জানা গেছে।

ফোনালাপে খালেদা জিয়া তারেক রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ হলেও লন্ডনে উদযাপিত হয়েছে একদিন আগে।

এদিকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে লন্ডনের বাসায় ফিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বন্ধু-বান্ধবদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

মা খালেদা জিয়াকে ছাড়াই বিদেশে ঈদ করছেন তিনি। দীর্ঘদিন ধরে স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সেখানেই ঘরোয়া পরিবেশে ঈ উদযাপন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451